শিরোনামঃ
১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল মেসির ছায়ায় নতুনদের পরীক্ষা, জর্ডান ম্যাচে একাদশে চমক! আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও নারীদেরকে সেলাই মেশিন বিতরণ রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক
News Title :

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ আটক ১

  • Md Biplob Ahommed
  • Update Time : ০৩:২৫:৫৫ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১৮৬ Time View

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা বিলাত মণ্ডলের টোলা গ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

আটক জয়নাল টুলু (৪৫)। তিনি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকার মৃত ইসরাইল হকের ছেলে।

সুত্র জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক নির্মূলে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল সদর উপজেলার ১২নং চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালবাগডাঙ্গা বিলাত মণ্ডলের টোলা গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে জয়নাল টুলুর বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
র‍্যাব সূত্রে আরও জানা যায়, ১২ মে রাত ১১টা ৩৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ওই বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ রাখা হয়েছে। পরে ১৩ মে রাত ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে হেরোইনের চালানটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ আটক ১

Update Time : ০৩:২৫:৫৫ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২৬