শিরোনামঃ
সোনামসজিদ বন্দর দিয়ে ফলের পর পাথর আমদানিও বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ আটক ১ হজে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের ১ জনসহ ১৩ বাংলাদেশির মৃত্যু মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার চলবে না ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ পিরোজপুরে কলেজ শিক্ষার্থীদের নিয়ে পূবালী ব্যাংকের ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন পাটগ্রাম সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়া বিএসএফকে প্রতিহত করলো স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন: ট্রাক্টরসহ আটক ১, জরিমানা ১৫ হাজার টাকা
News Title :

জামায়াতের আহ্বানে সাড়া দেবে না বিএনপি

বিএনপি লোগো

নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনার বসার আহ্বানে সাড়া না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাবকে এক ধরনের তামাশা বলে মনে করছে দলটি।

তাদের ভাষ্য, অন্তর্বর্তী সরকার আলোচনার জন্য দলগুলোকে ডাকতে পারে। ডাকলে তাতে সাড়া দিয়ে বিএনপি তাদের অবস্থান জোরালোভাবে তুলে ধরবে।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

বিএনপি মহাসচিব তখন দলের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে জানানোর কথা বলেন।

স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। নেতারা অভিমত ব্যক্ত করে বলেন, জামায়াত তো সরকার না। ফলে রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে তারা বিএনপিকে ডাকতে পারে না।

ব্যক্তিগত কোনো দাওয়াতে কিংবা দুই দলের মধ্যকার কোনো বিষয় হলে সেক্ষেত্রে ডাকতে পারে।

সুতরাং জামায়াতের আহ্বানকে সংকট নিরসনের সঠিক পন্থা বলে মনে করে না বিএনপি।

তাই জামায়াতের আহ্বানে সাড়া না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে। বৈঠকে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতায় পৌঁছাতে এক সপ্তাহ সময় দিলাম। সরকার কি এমনটা বলতে পারে? এটি কতটা যৌক্তিক, তা জনগণ বোঝে।

ওদিকে বৈঠকে নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনগুলোতে পথ চলবে বিএনপি।

সরকারের সঙ্গে কোনো ধরনের দূরত্ব সৃষ্টি হয়, এমন কিছু করবে না দলটি। এর অংশ হিসেবে শালীনতা বজায় রেখে সরকার সম্পর্কে বক্তব্য দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের পক্ষ থেকে ইতিমধ্যে সংশ্লিষ্টদের এই নির্দেশনা জানিয়েও দেয়া হয়েছে।

বৈঠক সূত্র জানা গেছে, স্থায়ী কমিটির সদস্যরা বলেন- সমস্যার সৃষ্টি করেছে সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন মিলে। কারণ সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশের সঙ্গে দলগুলোর ঐকমত্য স্বাক্ষরিত সনদের মিল নেই। বিএনপির নোট অব ডিসেন্ট (দ্বিমত) সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেয়া হলেও তা রাখা হয়নি।

ফলে সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাবকে এক ধরনের তামাশা বলে মনে করছে বিএনপি। ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’সহ ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলোর ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

সোনামসজিদ বন্দর দিয়ে ফলের পর পাথর আমদানিও বন্ধ

জামায়াতের আহ্বানে সাড়া দেবে না বিএনপি

Update Time : ১১:২৩:৩৮ অপরাহ্ণ, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫