শিরোনামঃ
১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল মেসির ছায়ায় নতুনদের পরীক্ষা, জর্ডান ম্যাচে একাদশে চমক! আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও নারীদেরকে সেলাই মেশিন বিতরণ রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক
News Title :

তারেক রহমানের বিরুদ্ধে ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করছে’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেমন আলেম-ওলামাদের পক্ষে কাজ করেছেন, তেমনি তারেক রহমানও ধর্মীয় শিক্ষার প্রসার ও আলেম সমাজের কল্যাণে ভূমিকা রাখছেন। তারেক রহমান যাতে ভালো কাজ করতে না পারেন, সে জন্য ইসলামের শত্রুরা নানামুখী ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হিফযুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘সরকারের কাজে বাধাগ্রস্ত করতেই এমন ষড়যন্ত্র। যারা দেশের ক্ষতি করতে চায়, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।’

তিনি নিজেকে ‘জনগণের কর্মচারী’ উল্লেখ করে বলেন, ‘আমি মন্ত্রী নই, আপনারাই আমাকে দায়িত্ব দিয়েছেন। জনগণ যে নির্দেশ দেবেন, আমি তা বাস্তবায়নের চেষ্টা করব। আমাদের সবাইকে কুরআনের হুকুম মেনে চলতে হবে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।’

ধর্মমন্ত্রী আরও জানান, দেশে কোরআনের শিক্ষা বিস্তারে কওমী মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কুরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার কওমী মাদরাসাকে সার্বিক সহায়তা প্রদান করবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মী, আলেম-ওলামা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

তারেক রহমানের বিরুদ্ধে ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করছে’

Update Time : ০৬:৫৯:১২ অপরাহ্ণ, বুধবার, ৪ মার্চ ২০২৬