তিন বছর ধরে ভবঘুরে জীবন, অবশেষে মিলল পরিচয়—ফিরছেন রাজশাহীর ষষ্ঠী বর্মন

  • Md Biplob Ahommed
  • Update Time : ১১:৫৭:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২৫ Time View

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের চাদলাই গ্রামের বাসিন্দা ষষ্ঠী বর্মন। অতি দরিদ্র এই মানুষটির সংসারে রয়েছেন স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে, আর একমাত্র ছেলে দুলাল বর্মন পরিবার নিয়ে থাকেন নাচোল উপজেলার সুরনালা গ্রামে।

একসময় কৃষিকাজ ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন ষষ্ঠী বর্মন। তবে গত প্রায় তিন বছর ধরে তিনি ভবঘুরে জীবন কাটাচ্ছেন। সংসারের প্রতি অনাগ্রহ এবং কিছুটা মানসিক সমস্যার কারণে বাড়িতে নিয়মিত থাকতেন না। ভিটেমাটি ছাড়া উল্লেখযোগ্য কোনো সম্পদও নেই তাদের।

গতকাল জামালপুর জেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে বাংলাদেশে ঠেলে দিলে সীমান্তজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তার পরিচয় শনাক্তের উদ্যোগ নেয় প্রশাসন। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে জামালপুর থানায় রাখা হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
বুধবার রাতে প্রশাসনের কর্মকর্তারা রাজশাহীর চাদলাই গ্রামে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।

আজ সকালে তাকে বাড়িতে ফিরিয়ে আনতে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তার ছোট ভাই ভবানী বর্মন ও বড় মেয়ের স্বামী গৌড় বর্মন।
দীর্ঘদিনের অনিশ্চয়তা ও বিচ্ছিন্নতার পর অবশেষে পরিবারের কাছে ফিরছেন ষষ্ঠী বর্মন। স্বজনদের প্রত্যাশা, তিনি সুস্থভাবে নিজ ঘরে ফিরবেন এবং জীবনের বাকি সময়টা পরিবারের সান্নিধ্যে কাটাতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

তিন বছর ধরে ভবঘুরে জীবন, অবশেষে মিলল পরিচয়—ফিরছেন রাজশাহীর ষষ্ঠী বর্মন

Update Time : ১১:৫৭:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬