শিরোনামঃ
গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক-বাস্তবমুখী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসিতে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে ওঠেছিল: বিদ্যুৎমন্ত্রী মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার অস্থির: জামায়াত আমির সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১৪, হাসপাতালে ভর্তি ৫১ সিলেটে শিশু ফাহিমা হত্যা: চাচা গ্রেফতার জাতিসংঘে শান্তিরক্ষা, বহুপাক্ষিক কূটনীতি ও সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত ঝালকাঠিতে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
News Title :

দিনাজপুরে ৬.৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি জব্দ, আটক ২

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২০ Time View

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ এর অভিযানে ৬ দশমিক ৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গতকাল সোমবার দুপুর ২টা ১০ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের নতুন বারো আওলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে দোকানের ভেতরে টেবিলের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ৬.৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ আব্দুর রউফ (৬২) ও গণি মিয়া (৫৪) নামে দুইজনকে আটক করা হয়েছে। তারা বীরগঞ্জ উপজেলার গণগাঁও ও দগরাই খাটিয়াদীঘি এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা পরস্পর যোগসাজশে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিলেন।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও চোরাকারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

দিনাজপুরে ৬.৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি জব্দ, আটক ২

Update Time : ১১:৫৮:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬