
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় বাংলাদেশিসহ অন্তত ৪জন আহত হয়েছেন। দুবাই কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা সুনির্দিষ্ট করে বলেনি তারা।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতি বলা হয়, ড্রোন হামলায় ঘানার ২ জন এবং বাংলাদেশ ও ভারতের একজন করে নাগরিক আহত হয়েছেন। তবে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিমানযাত্রীদের অনুরোধ করে বলা হয়, তাদের ফ্লাইট নিশ্চিত হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন থেকে সরাসরি যোগাযোগ না পাওয়া পর্যন্ত যেন তারা বিমানবন্দরে না যান। কারণ ফ্লাইটের সময়সূচি যেকোনও সময় পরিবর্তিত হতে পারে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মূলত সেসব দেশে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)
নিজস্ব প্রতিবেদক 


















