শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ডিলার দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে এ তথ্য সত্য নয়’ চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন নাচোলে ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন ও আম বাজার সম্প্রসারণ অনুষ্ঠিত ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের দেশের ফাইবার ও টাওয়ার অবকাঠামোয় বড় বিনিয়োগ প্রয়োজন : বিটিআরসি চেয়ারম্যান জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর জাতির সাথে ওয়াদা ভঙ্গ করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান গণভোট প্রচারণায় ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দ্বন্দ্ব মিটে স্বাভাবিক বাস চলাচল
News Title :

বকেয়া বেতন-ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। প্রায় সোয়া ২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা এখনও পরিশোধ করা হয়নি। গত ১০ মার্চ এসব পাওনা দেয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ কারণে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করছেন।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, ঈদ সামনে থাকলেও তারা এখনও বেতন-বোনাস পাননি। কখন পরিশোধ করা হবে সে বিষয়েও কারখানা কর্তৃপক্ষ স্পষ্ট কোনো আশ্বাস দেয়নি। এর আগেও আন্দোলনের মাধ্যমে তাদের বকেয়া বেতন আদায় করতে হয়েছে বলেও দাবি করেন তারা।

অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভালুকা থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

ভালুকা শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামীকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন ওই ব্যবস্থাপনা পরিচালক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ডিলার দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ

বকেয়া বেতন-ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

Update Time : ০৭:৫৮:২৫ অপরাহ্ণ, বুধবার, ১১ মার্চ ২০২৬