
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৈতন্যপুর গ্ৰামের বিজয় মোড় এলাকায় প্রতিনিয়তই রাতের অন্ধকারে এসব ফল পেড়ে নিচ্ছে দুর্বৃত্তরা ।
ভুক্তভোগীদের অভিযোগ,কে বা কারা ১১ জুলাই গভীর রাতে বাড়ির ছাদে উঠে প্রায় ১০-১৫ টি ড্রাগন ফল পেড়ে নিয়ে যায় এর কয়েকদিন পরে আবারো পাশের বাড়ির ছাদ থেকে প্রায় ১৮-২০ টি ডালিম ও মাল্টা লেবু পেড়ে নিয়ে গেছে এরপর ২২ জুলাই রাতে আবারো পাশের একটি গলি থেকে ১২-১৫ টি বাতাবিলেবু চুরি করে পেড়ে নিয়েছে।
তবে ফল চুরি করেই ক্ষান্ত হননি চোর চুরি করা ফলের খোসা ব্যাগে ভরে চিঠি সমেত ফেরত দিয়ে যাচ্ছে।
কাউকে বলছে, আপনার ড্রাগন পাড়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত! আবার কাউকে বলছে আপনার ফল পাড়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত নই।
এমতাবস্থায় নিজের ছাদ বাগানে লাগানো ডালিম ও মাল্টা লেবু চুরি হবার পর মোঃ আতাউর রহমান দুলাল চোরকে ধরে দেবার জন্য ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।এতেও চোরের কোন খোঁজ পাওয়া যায়নি বরং চুরি হয়েই যাচ্ছে।
স্থানীয়দের দাবি, প্রতিনিয়তই এলাকায় ফল চুরি হচ্ছে এমন চলতে থাকলে একসময় কারো গাছেই ফল থাকবে না এই ফল চোরদের ধরার কোন ব্যবস্থা করতে হবে।
মোঃ সিফাত রানা চাঁপাই জনপদ 


















