সেই এমপির মৃত্যুদণ্ড চান বিএনপির হারুন

  • Md Biplob Ahommed
  • Update Time : ০৯:২৭:৩৪ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২১ Time View

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, আমি সরকারকে বলবো এখানে জেনা ও ব্যাভিচারের আইন আছে মৃত্যুদণ্ড। একেবারে সরাসরি মৃত্যুদণ্ড। সুতরাং এটি যদি প্রমাণ হয় ব্যাভিচার ও জেনার সাথে জড়িত, তাহলে সেই এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।

তিনি বলেন, আমি মনে করি এখানে ব্যাভিচার-জেনা সমাজে ছড়িয়ে পড়ছে এই সমস্ত অপরাধীদের কারণে। যারা ধর্মীয় রাজনৈতিক দলের লেবাস ধরে এই সমস্ত অপরাধ করে বেড়াচ্ছে।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সেবা দান কার্যক্রম ডিজিটালাইজেশনে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেমের’ উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হারুনুর রশিদ।

তিনি আরও বলেন, আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী তদন্ত করতে যান, দেখবেন এই জামায়াতে ইসলামের নেতারা সব হাউ মাউ শুরু করবে- আমরা এই সরকারকে ফেলে দেবো। কিন্তু সরকারকে ফেলে দেওয়া এতো সোজা নয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে গতকালকে সাতক্ষীরার একজন এমপির অপকর্মের ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমাদের মান ইজ্জত থাকে? যারা আজকে ইসলামকে ব্যাবহার করে রাজনীতি করছেন, আমি বলেছিলাম এটা একটা ভণ্ড রাজনৈতিক দল। একেবারে ভণ্ড। তারা মুখে যে কথা বলে তাদের কাজে সেই মিল নাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আরএমও মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, মাসিদুল হক নিখিল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

সেই এমপির মৃত্যুদণ্ড চান বিএনপির হারুন

Update Time : ০৯:২৭:৩৪ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬