কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৬ কেজি গাঁজাসহ জামাই-শ্বশুর-মেয়েসহ আটক ৫

চাঁপাইনবাবগঞ্জে ঢাকা থেকে আসা একটি এসি বাসে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক ব্যক্তিদের মধ্যে একই পরিবারের শ্বশুর, মেয়ে ও জামাই রয়েছেন। এ সময় আটক নারী আসামীর সঙ্গে তার আনুমানিক ছয় মাস বয়সী এক ছেলে শিশুও ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২১ জুলাই) রাত ১০টার দিকে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে একটি দল হরিপুর বাজারস্থ পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে আসা একটি এসি বাসে তল্লাশি চালায়। এ সময় তিনটি ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো আটটি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় দুই কেজি করে মোট ১৬ কেজি গাঁজা ছিল।

আটকরা হলেন— মো. সুইট (২৪), মো. মতিউর রহমান (৪০), মো. জিহাদ আলী (২০), মো. অসীম আলী (২০) এবং মোসা. মমেনা খাতুন (২৪)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। আটক মমেনা খাতুন মো. মতিউর রহমানের মেয়ে এবং মো. সুইটের স্ত্রী। সে হিসেবে মতিউর রহমান ও সুইট সম্পর্কে শ্বশুর-জামাই।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় গিয়ে গাঁজা সংগ্রহ করেন এবং সোমবার সকালে সেখান থেকে বাসযোগে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। ধৃত সুইট দীর্ঘদিন কুমিল্লায় রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে বিভিন্ন সময়ে সেখান থেকে গাঁজা এনে চাঁপাইনবাবগঞ্জে সরবরাহ করতেন। তারা সংঘবদ্ধভাবে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে এসব গাঁজা বিক্রি করতেন বলেও জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ ঘটনায় উপপরিদর্শক মামুনুর রশিদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

মোঃ সিফাত রানা
চাঁপাইনবাবগঞ্জ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৬ কেজি গাঁজাসহ জামাই-শ্বশুর-মেয়েসহ আটক ৫

Update Time : ০৯:০২:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬