
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্পিকার।
তিনি বলেন, মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি।
স্পিকার আরও জানান, পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। অসুস্থতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে পত্রে জানিয়েছেন।
তিনি আরো বলেন, তিনি অসুস্থ থাকায় তার সুস্থতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ।
Reporter Name 


















