শিরোনামঃ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য জব্দ শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার জুলাই ২য় বার্ষিক উদযাপন ও গণরায় বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার বিশ্বকাপ জয়ের পরই তদন্তের মুখে স্পেন, কী নিয়ে প্রশ্ন? রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ইনজুরির অবসরে বিয়ে, নতুন ইনিংসে পা রাখলেন নাহিদ রানা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি রাতের অন্ধকারে একের পর এক চুরি হচ্ছে গাছের ফল!কারো গাছের ড্রাগন, কারো মাল্টা তো কারো গাছের বাতাবিলেবু নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে যাওয়া ভ্যানচালকের মরদেহ উদ্ধার
News Title :

ইনজুরির অবসরে বিয়ে, নতুন ইনিংসে পা রাখলেন নাহিদ রানা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৬:২১ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৫৬ Time View

ক্রিকেটের ভাষায় এক ইনিংস আপাতত স্থগিত, আরেক ইনিংসের শুরু! সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে পড়া নাহিদ রানা এবার ব্যক্তিগত জীবনে পেলেন সুখবর-বিয়ে করলেন বাংলাদেশের ২৩ বছর বয়সী এই তরুণ গতিতারকা।

অস্ট্রেলিয়া সফর থেকে ইনজুরির কারণে ছিটকে পড়লেও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেন তিনি। পারিবারিক আয়োজনে গতকালই বিয়ে করলেন এই সময়ের আলোচিত এই ক্রিকেট তারকা। খেলার মাঠে আপাতত বিরতিতে থাকলেও জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি।

সাইড স্ট্রেইনের চোটে ভুগছিলেন নাহিদ। সর্বশেষ স্ক্যান রিপোর্টে তার গ্রেড-২ ইনজুরি ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার এক মাসেরও বেশি সময় লাগবে। পুনর্বাসন চলাকালে তিনি বোলিং করতে পারবেন না বলেই আগামী মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে টেস্ট দল ঘোষণা না করলেও নাহিদের অস্ট্রেলিয়া সফরে না যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন পাওয়া এই চোট শেষ পর্যন্ত তাকে গুরুত্বপূর্ণ সিরিজ থেকে দূরে সরিয়ে দিয়েছে।

তবে মাঠের এই হতাশার মাঝেই এসেছে ব্যক্তিগত জীবনের সবচেয়ে আনন্দের খবর। ইনজুরির সময়টাকেই কাজে লাগিয়ে পরিবারের পছন্দে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নাহিদ। ক্রিকেটে সাময়িক বিরতির মধ্যেই জীবনের নতুন দায়িত্ব ও নতুন অধ্যায় শুরু হলো বাংলাদেশের এই উদীয়মান পেসারের। যদিও এনিয়ে বিস্তারিত কিছুই জানাননি চাপাই নবাবগঞ্জের এই ক্রিকেটার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে সেই সফরে দলের অন্যতম সম্ভাবনাময় পেসার নাহিদ রানাকে না পাওয়ায় বোলিং আক্রমণে তৈরি হয়েছে এক বড় শূন্যতা!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য জব্দ

ইনজুরির অবসরে বিয়ে, নতুন ইনিংসে পা রাখলেন নাহিদ রানা

Update Time : ০৬:৫৬:২১ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬