শিরোনামঃ
শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল মেসির ছায়ায় নতুনদের পরীক্ষা, জর্ডান ম্যাচে একাদশে চমক! আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও নারীদেরকে সেলাই মেশিন বিতরণ রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক নাচোলে মাদরাসা সংস্কার প্রকল্প ঘিরে বিতর্ক, ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে জড়ানোর অভিযোগ
News Title :

নাহিদ রানার ৫ উইকেট শিকারে সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের শুভেচ্ছা ও অভিনন্দন

  • Md Biplob Ahommed
  • Update Time : ১০:০৪:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৯৫ Time View

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের মহানায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, উদীয়মান গতি তারকা নাহিদ রানা। ম্যাচে নিজের বিধ্বংসী গতির ঝড়ে একাই ৫ উইকেট শিকার করে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন এই তরুণ পেসার।

তাঁর এই অভাবনীয় সাফল্যে ও বাংলাদেশ দলের ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।মঙ্গলবার (১২ মে) নুরুল ইসলাম বুলবুলের ভেরিফাইড ফেসবুক পেজে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়।

সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ রানাকে নিয়ে গর্ব প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, নাহিদ রানার এই অর্জন শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, পুরো বাংলাদেশের জন্য এক বিশাল গৌরবের বিষয়। বিশেষ করে নাহিদ রানার বাড়ি সংসদ সদস্যের নিজস্ব নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে হওয়ায় এই আনন্দ স্থানীয় মানুষের মাঝে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

ম্যাচে নাহিদ রানার আগ্রাসী বোলিং ও গতির তীব্রতার সামনে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের মতো বিশ্বখ্যাত ব্যাটাররা চরম বিপর্যয়ে পড়েন। গুরুত্বপূর্ণ মুহূর্তে নাহিদের এই উইকেট শিকারই মূলত বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যেতে মুখ্য ভূমিকা পালন করে। তাঁর এমন পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পেস ইউনিটের সামর্থ্য নতুন করে প্রমাণ করেছে।

শুভেচ্ছা বার্তায় নুরুল ইসলাম বুলবুল প্রত্যাশা ব্যক্ত করেন যে, নাহিদ রানার হাত ধরে বিশ্ব ক্রিকেটে লাল-সবুজের পতাকা আরও উজ্জ্বল হবে। তিনি তরুণ এই ক্রিকেটারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অভিনন্দন নাহিদ রানা, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাহিদ রানার ৫ উইকেট শিকারে সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের শুভেচ্ছা ও অভিনন্দন

Update Time : ১০:০৪:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬