
বাজেট পাস হলে হার্টের রিং ও চোখের লেন্স লাগানোর খরচ অর্ধেকে নেমে আসবে। এছাড়া প্রস্তাবিত জাতীয় বাজেটকে জীবনবান্ধব বলে আখ্যা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী। অর্থনৈতিক সংকট, অর্থ পাচার ও দুর্নীতি সামনে রেখে বাজেট দিতে হয়েছে। এ বাজেটে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে সরকার।
তারেক রহমান জানান, বাজেট পাস হলে হার্টের রিং ও চোখের লেন্স লাগানোর খরচ অর্ধেকে নেমে আসবে। এছাড়া প্রস্তাবিত জাতীয় বাজেটকে জীবনবান্ধব বলে আখ্যা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এবারের বাজেটে ৬১ পণ্যের শুল্ক প্রত্যাহারের পর পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল।
তারেক রহমান বলেন, দেশে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে। অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে হবে।
Md Biplob Ahommed 


















