শিরোনামঃ
ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: শিবগঞ্জে ৩ শিক্ষক অব্যাহতি, পুনর্মূল্যায়নের উদ্যোগ প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী চাঁপাইনবাবগঞ্জের সাইমুম পারভেজ নওগাঁয় চার খুনের রহস্য উদঘাটন চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি, গ্রেপ্তার ১ হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ছয় নেতাকে আজীবন বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে ভয়াবহ প্রতারণা: ভূয়া কার্ডে ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়া—নেপথ্যে কারা? ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ
News Title :

ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: শিবগঞ্জে ৩ শিক্ষক অব্যাহতি, পুনর্মূল্যায়নের উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ভুল সিলেবাসের ভিত্তিতে প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন শিক্ষককে পরীক্ষার সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার তাহমিদুর রহমান নামে এক পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। তিনি শিবগঞ্জের কয়লারদিয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযোগে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেওয়ার সময় তাকে ২০২৫ সালের পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্র দেওয়া হয়।

তাহমিদুর রহমান জানান, প্রশ্নপত্রে অসঙ্গতি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত শিক্ষকদের বিষয়টি অবগত করেন। তবে সংশ্লিষ্ট শিক্ষকরা কোনো ব্যবস্থা নেননি; বরং তাকে ওই প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য করা হয়। পরীক্ষা শেষে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

একই অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী—তমিজ উদ্দীন, তামিম ইকবাল ও নাইম হোসেন। তারাও আগের সিলেবাসের পরিবর্তে ভিন্ন সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন বলে জানান।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অভিযোগে চারজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্মূল্যায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সময় পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা তিন শিক্ষককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন—বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান এবং দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান।

এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: শিবগঞ্জে ৩ শিক্ষক অব্যাহতি, পুনর্মূল্যায়নের উদ্যোগ

ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: শিবগঞ্জে ৩ শিক্ষক অব্যাহতি, পুনর্মূল্যায়নের উদ্যোগ

Update Time : ০৬:১৬:৪০ অপরাহ্ণ, বুধবার, ২২ এপ্রিল ২০২৬