শিরোনামঃ
মাদক ও জুয়া নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিল র‌্যাব, গ্রেপ্তার ৫ আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎ মন্ত্রী “৫ আগস্টের রক্তঝরা হামলার অভিযোগ মাথায় নিয়েই প্রকাশে ঘুরছে কাজী শফিকুল দায়িত্বে বহাল তবিয়তে মুন্সীগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভোলাহাট মেডিকেলে খাবারের মান যাচাইয়ে এমপি নিজেই খেলেন রোগীদের খাবার গোমস্তাপুরে পেট্রলপাম্পে উত্তেজনা: বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ ২০২৮ সালের মধ্যে ১ লক্ষ আইনজীবীকে ফ্রিল্যান্সিং সুযোগ দিচ্ছে ‘লেক্সগ্লোবাল বিড অধ্যক্ষের কক্ষে মারামারি করায় সেই শিক্ষিকা বহিষ্কার
News Title :

ভোলাহাট মেডিকেলে খাবারের মান যাচাইয়ে এমপি নিজেই খেলেন রোগীদের খাবার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান যাচাই করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১২ টার সময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে তিনি নিজে রোগীদের জন্য প্রস্তুত করা খাবার খেয়ে মান পরীক্ষা করেন। তার এই উদ্যোগ উপস্থিতদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীসেবার মানোন্নয়ন, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারীরা রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে জনবল বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেন, হাসপাতালের সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন পাল, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. মো. শামসুজ্জামান আলকেশ, সেক্রেটারি মোঃ তৌহিদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমানসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন: ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

মাদক ও জুয়া নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলাহাট মেডিকেলে খাবারের মান যাচাইয়ে এমপি নিজেই খেলেন রোগীদের খাবার

Update Time : ০৯:৩৮:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬