শিরোনামঃ
১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল মেসির ছায়ায় নতুনদের পরীক্ষা, জর্ডান ম্যাচে একাদশে চমক! আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও নারীদেরকে সেলাই মেশিন বিতরণ রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক
News Title :

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ।
ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই প্রীতি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এন.জি.বি দলের অধিনায়ক নিশান বাবু। নির্ধারিত ১০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেন। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মনোয়ার হোসেন।
পাল্টা জবাবে ৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ চমৎকার পারফরম্যান্সে জয় ছিনিয়ে নেয়। এন.জি.বি দলের বিপক্ষে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক একাদশের অধিনায়ক জোহুরুল ইসলাম দারুণ বোলিং করে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।
খেলা শেষে দুই দলের অধিনায়করা বলেন, “এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”
খেলা শেষে স্থানীয় দর্শকদের মাঝে আনন্দ-উল্লাসের ঢেউ বয়ে যায়। তারা জানান, সাংবাদিকদের এমন সৌহার্দ্যপূর্ণ আয়োজন এলাকাবাসীর জন্য ছিল এক ভিন্নধর্মী বিনোদন, যা সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Update Time : ১০:৪৮:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫