শিরোনামঃ
News Title :

মাধবপুরে ট্রেন দুর্ঘটনা: বিজিবির তৎপরতায় প্রায় ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মালবাহী তেলবাহী ট্রেন দুর্ঘটনার পর দ্রুত তৎপরতা চালিয়ে প্রায় ১,০০০ লিটার ডিজেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার মনতলা এলাকার নিকটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ মনতলা বিওপি থেকে বিজিবির একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্ভাব্য তেল লুটপাট প্রতিরোধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে ঘটনাস্থলে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। তারা বর্তমানে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চলমান উদ্ধার কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে।

ঘটনাস্থলে বেসামরিক প্রশাসনের তত্ত্বাবধানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করছে।

এ সমন্বিত কার্যক্রমের আওতায় নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসমাগম নিয়ন্ত্রণ, জ্বালানি তেল উদ্ধার, উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং রেল যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে।

দুর্ঘটনায় মোট পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে তেলসহ দুইটি বগি ইতোমধ্যে সোজা করা হয়েছে এবং আরও দুইটি বগি উদ্ধারের কাজ চলমান রয়েছে। একটি বগি পানিতে পড়ে থাকায় সেটি উদ্ধার করতে অতিরিক্ত সময় লাগতে পারে বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনায় রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় রেল কর্তৃপক্ষ দ্রুত মেরামত কাজ চালিয়ে যাচ্ছে, যাতে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করা যায়।

উল্লেখযোগ্যভাবে, বিজিবির উদ্ধারকারী দল নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারকিন সংগ্রহ করে প্রায় ১,০০০ লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে। এতে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ৬ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

মাধবপুরে ট্রেন দুর্ঘটনা: বিজিবির তৎপরতায় প্রায় ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

Update Time : ১১:০৯:৪৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬