শিরোনামঃ
ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিনের বিরতি বিজিবি শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বেনাপোলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। পাচারকৃত টাকা ফেরত আনার দাবী ও ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন মরিয়ম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরে কার্যক্রম পশুর হাটে গরু ব্যবসায়ীদের নিরাপত্তা এবং পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি, অজ্ঞান পার্টি বা মলম পার্টির তৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব-৫ ৫নংকোলা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান শাহীনুর ইসলাম ( স্বপন) বাহুবলে ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশাল মহড়া, নিরাপত্তা জোরদার শার্শায় শিশু ধর্ষণের চেষ্টায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ
News Title :

মুক্তিযোদ্ধার হাত-পা ভাঙলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

মুন্সিগঞ্জের গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদুজ্জামান নাঈমুলকে (৭৬) পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা তুহিন প্রধানের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুল উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

অভিযুক্ত তুহিন ছাত্রলীগের গজারিয়া উপজেলার সাবেক সহ-সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি দনিয়া কলেজ শাখার সহ-সভাপতি হিসেবে রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় নাসিমুল-মনির গংদের সঙ্গে মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নাঈমুলের বিরোধ চলছে। মঙ্গলবার দুপুরে বিরোধকৃত জমি পরিমাপের জন্য তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়ার সময় তুহিন প্রধানসহ আরও ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান জানান, অভিযুক্ত তুহিন একজন চিহ্নিত অপরাধী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। সরকার পরিবর্তনের পর সে দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে এসে পুনরায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। প্রতিপক্ষ খোকনের ছেলে তুহিন ও তার ছোট ভাইসহ অন্তত ১০-১২ জন তার ওপর হামলা চালিয়েছেন। গতকাল রাতেও তারা হুমকি দিয়েছিল।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানান, ‘আহত ব্যক্তির অবস্থা সংকটাপন্ন। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিনের বিরতি

মুক্তিযোদ্ধার হাত-পা ভাঙলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

Update Time : ০৩:৫১:৩৭ অপরাহ্ণ, বুধবার, ১ এপ্রিল ২০২৬