শিরোনামঃ
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিছওয়াক ও মাজনে ‘আমরা বুঝে গিয়েছি তারেক রহমানকে দিয়ে বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়’ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন: মির্জা ফখরুল শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির রাতভর অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ শিবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ শুরু ৫০ বছর ধরে একই পথে হাঁটছেন অন্ধ মুখলেস, কাঠ কুড়িয়ে চলে বৃদ্ধা মায়ের সংসার কৃষকের ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না, ফসলি মাঠ থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
News Title :

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন: মির্জা ফখরুল

  • Md Biplob Ahommed
  • Update Time : ০২:২৯:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭ Time View

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে, কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে আজ সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করে সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচ-পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে।

বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব অথবা মানসিকতা সেভাবেই তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক, উদারপন্থী রাজনৈতিক দল।

মির্জা ফখরুল আরও বলেন, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হবে।

এসময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লী মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন। পরে তিনিরংপুর শিল্পকলা একাডেমি মিলন আয়তনে বিআরডিবি’র সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন: মির্জা ফখরুল

Update Time : ০২:২৯:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬