শিরোনামঃ
শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু সিলেটে এনসিপির পদযাত্রা আজ, ৫ উপজেলায় বিজিবি মোতায়েন যারা আগে ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী: মির্জা ফখরুল ‘নতুন বন্দোবস্তের কথা বলে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে এনসিপি’ তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়: ফেসবুক পোস্টে সারজিস সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা
News Title :

সিলেটে এনসিপির পদযাত্রা আজ, ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

  • Md Biplob Ahommed
  • Update Time : ০৪:৪৭:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১১ Time View

সিলেটের ছয়টি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনের কর্মসূচিকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন প্রশাসন।

দুই দিনের কর্মসূচী শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে এ তথ্যটি প্রশাসনের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৩০জুলাই) ও শুক্রবার (৩১জুলাই) সিলেটের কানাইঘাট, ওসমানীনগর, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।

একই সময়ে গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভাও আয়োজন করেছে দলটি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে জুলাই পদযাত্রা হবে। শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে দলটির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা যায়, হবিগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সিলেটের কর্মসূচিগুলোতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তঘেঁষা কয়েকটি উপজেলায় সন্ধ্যার পরও কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবিষয়ে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে দুই দিনের জন্য বিজিবি মোতায়েনের আবেদন করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে। পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, কয়েকটি কর্মসূচি সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার

সিলেটে এনসিপির পদযাত্রা আজ, ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

Update Time : ০৪:৪৭:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬