শিরোনামঃ
১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল মেসির ছায়ায় নতুনদের পরীক্ষা, জর্ডান ম্যাচে একাদশে চমক! আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও নারীদেরকে সেলাই মেশিন বিতরণ রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক
News Title :

হাওরে ডুবছে পাকা ধান, কাঁদছে কৃষক

হবিগঞ্জে টানা দুই দিনের ঝড়-তুফান, শিলাবৃষ্টি, বজ্রপাত ও কালবৈশাখীর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে জেলার সার্বিক পরিস্থিতি। প্রাকৃতিক এ দুর্যোগে হাওর অধ্যুষিত বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ উপজেলার জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। একইসঙ্গে ক্ষতির মুখে পড়েছে হাওরবাসীর একমাত্র ফসল বোরো ধান।

অবিরাম বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কারণে হাওরাঞ্চলের নিচু জমিতে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে পাকা বোরো ধান তলিয়ে যেতে শুরু করেছে। অনেক স্থানে ক্ষেতের ধান পুরোপুরি পানির নিচে চলে গেছে। ফলে কৃষকদের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। কেউ কেউ বাধ্য হয়ে কোমরসমান পানিতে নেমে আধপাকা ধান কেটে তুলছেন, যাতে অন্তত কিছু ফসল রক্ষা করা যায়।

প্রাকৃতিক দুর্যোগের ফলে একদিকে যেমন বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে, অন্যদিকে হাওরাঞ্চলে পাকা বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে হতাশা বাড়ছে। পানির কারণে হারভেস্টার মেশিন চালানো সম্ভব হচ্ছে না। আবার অতিরিক্ত মজুরি দিয়েও পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। এতে ফসল কাটতে গিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দিপক কুমার পাল জানান, গত দুই দিনের অস্বাভাবিক বৃষ্টিপাতে হাওরাঞ্চলে হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে প্রায় ১ হাজার ২শ হেক্টর পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। চলতি বোরো মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলে প্রায় ৫৩ শতাংশ এবং নন-হাওর এলাকায় মাত্র ২০ শতাংশ ধান কাটা সম্ভব হয়েছে। ফলে বিপুল পরিমাণ ফসল এখনো ঝুঁকির মুখে রয়েছে।

তিনি আরও জানান, এখনো উজানের ঢল নামেনি। কেবল বৃষ্টির পানিতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

এদিকে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, খোয়াই, কুশিয়ারা, সুতাং ও কালনী নদীসহ জেলার সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যদিও এখনো কোনো নদী বিপদসীমা অতিক্রম করেনি, তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে দ্রুত বাড়ছে হাওরের পানি। এরই মধ্যে কয়েক হাজার হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ায় শেষ সম্বল রক্ষায় কৃষকেরা কোমরসমান পানিতে নেমে মরিয়া হয়ে ধান কাটছেন। অনেক জায়গায় কাটা ধান নৌকায় করে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে।

হাওরজুড়ে এখন একটাই দৃশ্য ডুবন্ত ক্ষেত, পানির ওপর ভাসছে পাকা ধান, আর জীবনের শেষ ভরসা বাঁচাতে কৃষকের নিরন্তর সংগ্রাম। পরিস্থিতি স্বাভাবিক না হলে চলতি মৌসুমে বড় ধরনের ফসলহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

হাওরে ডুবছে পাকা ধান, কাঁদছে কৃষক

Update Time : ০৬:২০:১৮ অপরাহ্ণ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬