শিরোনামঃ
সোনামসজিদ বন্দর দিয়ে ফলের পর পাথর আমদানিও বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ আটক ১ হজে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের ১ জনসহ ১৩ বাংলাদেশির মৃত্যু মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার চলবে না ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ পিরোজপুরে কলেজ শিক্ষার্থীদের নিয়ে পূবালী ব্যাংকের ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন পাটগ্রাম সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়া বিএসএফকে প্রতিহত করলো স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন: ট্রাক্টরসহ আটক ১, জরিমানা ১৫ হাজার টাকা
News Title :

বৃষ্টি উপেক্ষা করে তারেক রহমানের ৩১ দফা নিয়ে দ্বারে দ্বারে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ

চাঁপাইনবাবগঞ্জে দিনভর বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে লিফলেট বিতরণ, গণসংযোগসহ পথসভা করেন, চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের আহসানুল্লাহ হলের সাবেক ভিপি ও সাবেক ছাত্রদল নেতা ইমদাদুল হক মাসুদ।

এসময় সাবেক ছাত্রদল নেতা ইমদাদুল হক মাসুদ রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য দেন। বিএনপির নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।

পথসভায় ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন, এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। দলকে সুসংগঠিত করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএনপির কোনো বিকল্প নেই। এসময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

লিফলেট বিতরণ ও গণসংযোগে এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর ইউনিয়নের যুব বিষয়ক সম্পাদক মানিক মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আশরাফুল হক, পার্বতীপুর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হক, বিএনপি নেতা চান মিয়া, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাকসহ নাচোল উপজেলার স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

সোনামসজিদ বন্দর দিয়ে ফলের পর পাথর আমদানিও বন্ধ

বৃষ্টি উপেক্ষা করে তারেক রহমানের ৩১ দফা নিয়ে দ্বারে দ্বারে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ

Update Time : ০৯:৪৮:৫৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫