শিরোনামঃ
বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক চুরির মামলার আসামি গ্রেফতার, উদ্ধার চোরাই মোটরসাইকেল মেসার্স ঢাকা ইলেকট্রনিকসে মিনিস্টার ফ্রিজ কিনে গরু পেলেন ভাগ্যবান ক্রেতা ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিনের বিরতি বিজিবি শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বেনাপোলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। পাচারকৃত টাকা ফেরত আনার দাবী ও ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন মরিয়ম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরে কার্যক্রম
News Title :

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের ডাকে বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভিতরে প্রবেশের চেষ্টা করেছে।

নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্যক্রম চালাচ্ছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই বিক্ষোভ শুরু হয় বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে নির্মমভাবে হত্যার ঘটনায় ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন ও ধর্মীয় স্থাপনায় হামলার অভিযোগ তোলা হয়।

বিক্ষোভকে ঘিরে বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভেঙে কূটনৈতিক ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত দুই স্তরের ব্যারিকেড ভাঙতে সক্ষম হয় বিক্ষোভকারীরা।

এক বিক্ষোভকারী বলেন, আজ যদি আমরা আওয়াজ না তুলি, তাহলে আমি-তুমিও একদিন ‘দিপু’ হয়ে যাব।” আরেকজন বলেন, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। এটি রাম ও কৃষ্ণের দেশ। আমরা কাউকে হত্যা করি না, কিন্তু সেখানে আমাদের মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে।

বিক্ষোভকারীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবি করেন। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুলও দাহ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের আটক করছে এবং পুনরায় ব্যারিকেড স্থাপন করছে। নিরাপত্তা সংস্থাগুলো আগেই বিক্ষোভের আশঙ্কায় সতর্ক ছিল। হাইকমিশন এলাকাজুড়ে তিন স্তরের ব্যারিকেড বসানো হয় এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুর এবং ২০ ডিসেম্বর ২০২৫ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা

Update Time : ০৭:৪২:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫