শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে বালু উত্তোলনে এলাকাবাসীর বাধা, যন্ত্রাংশ ভাঙচুর শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক কমতে শুরু করেছে তিস্তার পানি, কমেছে বন্যার শঙ্কা বিশ্বকাপে ‘৯ কার্ড’ দেখানো রেফারি পেলেন আর্জেন্টিনা ম্যাচের দায়িত্ব এইচএসসি পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি ভুল প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা অনৈতিক কাজের সময় যুবক-যুবতী ও দেহ ব্যবসা চক্রের দুই দালালকে আটক করে পুলিশে সোপর্দ চাঁপাইনবাবগঞ্জে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই পেল বৃত্তি নাচোলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
News Title :

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামানের ছোট ভাই মাসুদুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন নিহত জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান।

রোববার (১ মার্চ) দুপুরে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

মাসুদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার। তিনি শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা জামায়াত জানায়, দলীয় প্রার্থী ঘোষণায় স্থানীয়ভাবে স্বতন্ত্র সিদ্ধান্তের সুযোগ নেই। কেন্দ্রীয়ভাবে যোগ্যতা বিবেচনা করে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়।

এ লক্ষে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার তৃণমূল নেতাদের পৃথকভাবে গোপন ব্যালটে মতামত নেওয়া হয়। সেই মতামত কেন্দ্রে পাঠানো হলে কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে মাসুদুর রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, তৃণমূলের মতামত ও প্রার্থীর সম্মতি সংযুক্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মাসুদুর রহমানকে প্রার্থী করা হয়েছে। তবে, আনুষ্ঠানিক চিঠি এখনো হাতে পাওয়া যায়নি। আজ রাতের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করছি এবং আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

এদিকে, জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন শেরপুর-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। নির্বাচন স্থগিত হওয়ার আগেও তিনিই দলীয় মনোনয়ন পেয়েছিলেন।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন।

পরদিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আসনটির নির্বাচন বাতিল করে গণবিজ্ঞপ্তি জারি করেন। এরপর বাংলাদেশ নির্বাচন কমিশন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, আপিল ৬ থেকে ১০ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে বালু উত্তোলনে এলাকাবাসীর বাধা, যন্ত্রাংশ ভাঙচুর

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামানের ছোট ভাই মাসুদুর

Update Time : ০৩:৩১:০০ অপরাহ্ণ, রবিবার, ১ মার্চ ২০২৬