ভারতকে পাঠানো সেই চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই শুরু হয় মূল সমস্যা। এরপর

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিরাপত্তার কথা জানিয়ে সরে যায় বাংলাদেশ দল। পরবর্তীতে বিসিসিআই ও বিসিবির মধ্যে চলা অস্থিরতা কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে বিসিবি। গণমাধ্যমে বিষয়টি আসার পর এবার এ নিয়ে কথা বলল বিসিবি।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আজ বোর্ড মিটিং শেষে বলেন, ‘সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। গত বছর বাংলাদেশ নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল যা স্থগিত হয়ে যায়। এ ব্যাপারেই বিসিসিআইকে মেইল করা হয়েছে।’

তবে এই বিষয়টিকে রুটিন ওয়ার্ক হিসেবেই দেখা হচ্ছে বলে মনে করেন ফাহিম, ‘সামনে যেসব ইভেন্ট আছে ভারতীয় বোর্ডের সাথে সংশ্লিষ্ট, এসব নিয়েও যোগাযোগ হয়েছে। এটা আমরা নিয়মিত অন্য বোর্ডের সাথেও করি। আশা করছি দ্রুত ওদের উত্তর পাব। সে অনুযায়ী তাদের সাথে যোগাযোগ হবে।’

ভারত অবশ্য এখনও বিসিবিকে জবাব দেয়নি। ফাহিম জানান, ‘আমরা ভারতকে মেইল করেছি, এই মেইলে সেটা ছিল। আশা করছি অদূর ভবিষ্যতে আমাদের আতিথেয়তা দিবে। বিশ্বকাপকে ঘিরে সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে অবশ্যই। আশা করছি এই সম্পর্ক ঠিক হয়ে যাবে, আশা করি এসব এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্য দিয়ে আবারো ভালো অবস্থান তৈরি হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ভারতকে পাঠানো সেই চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

Update Time : ১২:০৭:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ৫ এপ্রিল ২০২৬