শিরোনামঃ
পুশইনে বিএসএফকে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করল বিজিবি এইচএসসি পরীক্ষা: খাতা সংরক্ষণ, টয়লেট তল্লাশিসহ যেসব নির্দেশনা দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্বপ্ন বনাম ঐতিহ্য, মরক্কো-ব্রাজিল লড়াইয়ের অন্তরালের গল্প নেইমারকে প্রথম ম্যাচে পাবে তো ব্রাজিল? ভোলাহাটে ৬৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ৪ চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
News Title :

সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ বাংলাদেশি হজযাত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৯৩ Time View

সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট ১০০টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে মারা গেছেন ৭ জন।

শুক্রবার (০১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, সৌদি এয়ারলাইনসের ৩৭টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে সৌদি যান তারা।

এদিকে হজে গিয়ে মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুইজন মদিনায় মারা গেছেন। তাদের মধ্যে রংপুরে কোতয়ালী থানা এলাকার মো. শামসুল আলম (৬৩)।

মঙ্গলবার মদিনায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। শামসুল আলম সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। এটিই সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যু।

এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা গেছেন।

একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)।

এ ছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) ও ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

পুশইনে বিএসএফকে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করল বিজিবি

সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ বাংলাদেশি হজযাত্রী

Update Time : ১২:৩৭:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১ মে ২০২৬