শিরোনামঃ
আগের চেয়েও সুস্থ মির্জা আব্বাস স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী ফেনী ও পঞ্চগড়ের ২ আলোচিত এসপিকে প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা পাকলেই পাড়া যাবে আম, চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালে উন্নত সেবায় খুশি খামারিরা উচ্চ আদালতের ঘাড়ে বন্দুক রেখে মিথ্যা নাটক সাজিয়ে জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে: আজহারুল ইসলা অকালে চুল পাকার সমস্যা? কী করবেন জানুন
News Title :

এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৯:২৯:৫৩ অপরাহ্ণ, সোমবার, ১১ মে ২০২৬
  • ২১ Time View

এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী

বৃষ্টির আশঙ্কা থাকায় এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সেই সঙ্গে ঈদুল আজহা উপলক্ষে পর্যায়ক্রমে পোশাক কারখানায় ছুটি দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার (১১ মে) সচিবালয়ে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংকালে এসব তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব মন্ত্রণালয় সবসময় নিজেদের সক্ষমতার শতভাগ চেষ্টা করে। এবার আমরা গার্মেন্টস ছুটির বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। পোশাকশ্রমিকদের তিন থেকে চার দিনে ধাপে ধাপে ছুটি দেয়ার দাবি করেছে মন্ত্রণালয়। গার্মেন্টস মালিকদের সংগঠন সেটি করা হবে বলে নিশ্চিত করেছে।

তিনি বলেন, গতবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে তিন ধাপে গার্মেন্টস ছুটি দেয়ার বিষয়ে কথা হয়েছিল। কিন্তু সেটি সম্ভব হয়নি, শেষদিনে এসে চাপ পড়েছিল। ফলে যেদিন গার্মেন্টস ছুটি হয় ওইদিন গাজীপুরসহ এর আশপাশের এলাকায় অন্তত ১০ থেকে ১৫ লাখ যাত্রী সমাগম হয়েছিল।

১২ মে থেকে ঈদ অবধি শপিংমল-দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

এর ফলে যানজট তৈরি হয় উল্লেখ করে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে যেকোনো যানবাহনে যখন যাত্রীরা চড়ে তখন ঝুঁকিও বাড়ে, দুর্ঘটনাও ঘটতে পারে। আবার এমন পরিস্থিতিতে ভাড়া নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যায়। এ সময় ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

তবে এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে তিনি বলেন, এবার আমরা বৃষ্টির আশঙ্কা করছি। বৃষ্টি যদি হয় তখন কিন্তু যানজট হওয়ার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়। সে সময় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যদের রাস্তায় রাখা যায় না। গতবার একদিনের ঝড়-বৃষ্টি আমাদের বেশকিছু চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এবার বৃষ্টির আশঙ্কা থাকায় যানজট ব্যাপক হওয়ার সমূহ সম্ভাবনা আছে। বিশেষ করে পশুবাহী যানবাহনের জন্য এবার চ্যালেঞ্জ বেশি।

ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যে ভাড়া সমন্বয় করা হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়ার কোনো সুযোগ নেই। তবে রাস্তার মাঝখান থেকে যাত্রী উঠলে ভাড়া তদারকি ও নিয়ন্ত্রণ করা কঠিন। তারপরও ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে সমস্ত শক্তি প্রয়োগ করা হচ্ছে।

ফেরি পারাপার প্রসঙ্গে তিনি বলেন, সব প্যাসেঞ্জার নামিয়ে বাস ফেরিতে উঠবে। বাস ফেরিতে ওঠার আগে ব্যারিকেড তৈরি করা হবে, যাত্রী না নামিয়ে ব্যারিকেড পার হতে পারবে না। এ সময় সদরঘাটে বোট-স্পিডবোট থেকে কেউ লঞ্চে উঠতে পারবে না বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

আগের চেয়েও সুস্থ মির্জা আব্বাস

এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী

Update Time : ০৯:২৯:৫৩ অপরাহ্ণ, সোমবার, ১১ মে ২০২৬