শিরোনামঃ

পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন

  • Reporter Name
  • Update Time : ০৭:৪১:৪০ অপরাহ্ণ, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২১ Time View

আবারও বদলে গেল বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম। এবার গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট নির্ধারণ করা হয়েছে। বুধবার (০১ জুলাই) থেকে নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে নতুন পোশাকে দেখা যায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে। তিনি গাঢ় নীল শার্ট পরেছিলেন। একই অনুষ্ঠানে মোসলেহ উদ্দিন আহমদকে দেখা যায় হালকা জলপাই রঙের শার্টে। দুজনেরই প্যান্ট ছিল খাকি রঙের।

নতুন ইউনিফর্ম পাওয়া কয়েকজন পুলিশ সদস্য জানান, নতুন পোশাক তাদের কাছে আগের তুলনায় বেশি মানানসই মনে হয়েছে। তাদের মতে, আগের ধূসর রঙের ইউনিফর্ম বাংলাদেশ পুলিশের পরিচয়ের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু হয়েছে। তবে এখনো সব সদস্য নতুন পোশাক পাননি। পর্যায়ক্রমে সবার কাছে ইউনিফর্ম পৌঁছে দেওয়া হবে। যারা ইতিমধ্যে পেয়েছেন, তারা নতুন পোশাকেই দায়িত্ব পালন করছেন।

সংশোধিত প্রজ্ঞাপনে শুধু শার্ট ও প্যান্ট নয়, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং ও ধরনেও পরিবর্তন আনা হয়েছে। আগে পুলিশের শার্ট ছিল লোহা-ধূসর এবং প্যান্ট ছিল কফি-বাদামি ধূসর রঙের।

নতুন বিধান অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের এবং শার্ট হবে গাঢ় নীল রঙের। শার্টে চারটি পকেট ও সামনে সাতটি বোতাম থাকবে।

নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন পোশাকবিধি নির্ধারণ করা হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

মৌসুম অনুযায়ী শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরতে হবে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ সংস্কারের দাবির পাশাপাশি বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের দাবিও জোরালো হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ধূসর রঙের নতুন ইউনিফর্ম চালু হলেও সেটি নিয়ে পুলিশ সদস্যদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই পোশাক নিয়ে ব্যাপক সমালোচনা ও ট্রল হয়।

সবশেষে সেই ধূসর ইউনিফর্ম বাদ দিয়ে নতুন রঙের এই ইউনিফর্ম চালু করা হলো। পর্যায়ক্রমে বাহিনীর সব সদস্য নতুন পোশাকে দায়িত্ব পালন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Categories

পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন

Update Time : ০৭:৪১:৪০ অপরাহ্ণ, বুধবার, ১ জুলাই ২০২৬