
ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড বৃত্তিপ্রাপ্ত (মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি) শিক্ষার্থীদের বিষয়ে এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের কাছ থেকে মাসিক বেতন (টিউশন ফি) আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রধানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৭ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী সব মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে পড়ার সুযোগ পাবে। সরকারি অনুদানপ্রাপ্ত ও শিক্ষা বোর্ডের অধিভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত ছাত্র বা ছাত্রীর থেকে মাসিক বেতন (টিউশন ফি) আদায় করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। সরকারি অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন নেবে না। যদি মাসিক বেতন নেওয়া হয়, তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 


















