শিরোনামঃ
প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, গাছে বেঁধে রেখে পুলিশে সোপর্দ আড়াই ঘণ্টা ধরে অবরুদ্ধ মহানন্দা সেতু, ৩ কিলোমিটার যানজটে স্থবির চাঁপাইনবাবগঞ্জ জামাল উদ্দিন মন্ডলের জামাই । গোমস্তাপুরে বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত সাকিব কারাগারে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর মুক্তি পেলো সিলেট অঞ্চলের সাঁওতাল পল্লীতে চিত্রায়িত ‘সাঁওতালী’ গানের মিউজিক ভিডিও ‘বুরু চেতান’। রাজশাহীতে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের মশারী বিতরণ গোমস্তাপুরে খরিফ-২ মৌসুমে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ভ্যানের টোল প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন নতুন বাজেট আজ থেকে কার্যকর, কী থাকছে নতুন অর্থবছরে? এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
News Title :

নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:৩১ অপরাহ্ণ, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৯৩ Time View

নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে রাজশাহী বিভাগীয় কমিশনারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের দপ্তর থেকে নাচোল উপজেলার রাওতাড়ায় আসেন। সেখানে তিনি ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী রাণী ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন এবং সংগ্রহশালা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ।
মতবিনিময়কালে প্রধান অতিথি উপস্থিত স্থানীয় সাংবাদিকদের কাছে নাচোলের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা জানতে চান। এ সময় সাংবাদিকবৃন্দ উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— নাচোলে দীর্ঘদিন ধরে স্থায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদায়ন না হওয়া, প্রকৃত ভূমিহীনদের সরকারি খাস জমি বন্দোবস্ত দিয়ে বাড়ি নির্মাণপূর্বক সচ্ছল জীবনযাপনের ব্যবস্থা করা এবং মাদক ও কিশোর গ্যাং নির্মূলসহ মেয়েদের ইভটিজিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। সভায় প্রশাসন বা যেকোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের আগে সাংবাদিকদের ভালোভাবে তথ্য যাচাই-বাছাই করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো সংবাদ প্রকাশিত হলে প্রশাসন যেন তদন্ত সাপেক্ষে দ্রুত সঠিক ব্যবস্থা গ্রহণ করে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি, ডিজিএফআই রাজশাহী শাখার লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার খান পিএসসি (কর্নেল জিএস), চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফারহানা নবী, উপজেলা কৃষি অফিসার সালেহ আকরাম, বিএমডিএ কর্মকর্তা রেজাউল করিম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব ও নাচোল থানার অফিসার সুকোমল চন্দ্র দেবনাথসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে বিকেল ৫টায় অতিথিবৃন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী ও নাচোলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, গাছে বেঁধে রেখে পুলিশে সোপর্দ

নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১০:০৬:৩১ অপরাহ্ণ, সোমবার, ১৮ মে ২০২৬