শিরোনামঃ
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন নাচোলে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক মার্কিন ‘গোলামির বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ নাচোল গ্রীন সিটি পার্কের প্রবেশ কুপন লটারির ড্র অনুষ্ঠিত!  পুশইনে বিএসএফকে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করল বিজিবি এইচএসসি পরীক্ষা: খাতা সংরক্ষণ, টয়লেট তল্লাশিসহ যেসব নির্দেশনা দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্বপ্ন বনাম ঐতিহ্য, মরক্কো-ব্রাজিল লড়াইয়ের অন্তরালের গল্প
News Title :

নাচোলে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন, উত্তম কৃষি চর্চা সম্প্রসারণ এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি বিভাগের কর্মকর্তারা। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রিয়াংকা দাস বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন নূসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান এবং বিএমডিএ’র সহকারী প্রকৌশলী রেজাউল করিম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, কৃষক প্রতিনিধি, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কংগ্রেসে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকের ভূমিকা, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা, উত্তম কৃষি চর্চা (গ্যাপ), রাসায়নিক সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দেশের কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠান উপলক্ষে তিনটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। এসব স্টলে উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত বিভিন্ন রপ্তানিযোগ্য ফল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে আম, পেয়ারা, ড্রাগন ফলসহ বিভিন্ন উচ্চমূল্যের কৃষিপণ্য স্থান পায়। অংশগ্রহণকারীরা স্টলগুলো ঘুরে দেখেন এবং উৎপাদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন।

আয়োজকরা জানান, কৃষকদের মধ্যে নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যেই এ পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও কৃষি খাতের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন

নাচোলে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Update Time : ০৯:১১:৪২ অপরাহ্ণ, বুধবার, ১৭ জুন ২০২৬