শিরোনামঃ
নতুন দাবি নিয়ে ফের রাস্তায় শিক্ষার্থীরা বিশ্বকাপে ৬০ বছর পর আবারও মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন নাচোলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে বালু উত্তোলনে এলাকাবাসীর বাধা, যন্ত্রাংশ ভাঙচুর শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক কমতে শুরু করেছে তিস্তার পানি, কমেছে বন্যার শঙ্কা বিশ্বকাপে ‘৯ কার্ড’ দেখানো রেফারি পেলেন আর্জেন্টিনা ম্যাচের দায়িত্ব এইচএসসি পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি ভুল প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা
News Title :

নতুন দাবি নিয়ে ফের রাস্তায় শিক্ষার্থীরা

  • Md Biplob Ahommed
  • Update Time : ০৮:১৭:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩১ Time View

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবি বহাল রেখে নতুন করে আরও দুটি দাবি উত্থাপন করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাব মোড়ে ‘এইচএসসি ২৬ ব্যাচ’-এর সাধারণ পরীক্ষার্থীদের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রায়াত আহমেদ।

শিক্ষার্থীদের নতুন দুটি দাবি হলো, সৃজনশীল (সিকিউ) ও বহুনির্বাচনী (এমসিকিউ) অংশে আলাদাভাবে পাসের বর্তমান নিয়ম বাতিল করে দুই অংশের নম্বর একত্রে বিবেচনা করে পাসের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অনিবার্য কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য বিকল্প বা বিশেষ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর সমালোচনা ও পদত্যাগের দাবি জানিয়ে রায়াত আহমেদ বলেন, বর্তমান শিক্ষামন্ত্রীর ‘ইগো’ বা একরোখা সিদ্ধান্তের কারণে পুরো একটি ব্যাচের জীবন আজ সংকটাপন্ন। শিক্ষা ব্যবস্থার যেকোনো উন্নয়ন বা পরিবর্তন হতে হবে ধাপে ধাপে। কোনো একটি নির্দিষ্ট ব্যাচকে নিয়ে অপরিকল্পিত পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ভবিষ্যৎ ধ্বংস করা যাবে না।

এই শিক্ষার্থী আরও বলেন, বর্তমান প্রশ্ন পদ্ধতির কারণে সৃষ্ট মানসিক চাপে একজন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই আত্মহত্যার দায়ভার শিক্ষামন্ত্রীকেই নিতে হবে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এই আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই জানিয়ে রায়াত আহমেদ বলেন, আমরা কোনো সরকারের বিপক্ষে নই, আমরা শুধু আমাদের শিক্ষার অধিকার ও ভোগান্তি থেকে মুক্তি চাই। এ ছাড়া, ‘বয়লার চিকেন পার্টি’ নামক ফেসবুক পেজের সঙ্গেও তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান এই শিক্ষার্থী।

তিনি আরও জানান, বৃষ্টিজনিত সমস্যা এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি এড়াতে শিক্ষার্থীরা আজ তাদের রাজপথের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তী কর্মসূচি ও আপডেটসমূহ ‘স্টুডেন্ট অফ বাংলাদেশ’, ‘কলেজ নেটওয়ার্ক’ এবং বিভিন্ন কলেজের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উপস্থিত সংবাদ সম্মেলনের সময় তার সঙ্গে ধানমন্ডি আইডিয়াল কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নতুন দাবি নিয়ে ফের রাস্তায় শিক্ষার্থীরা

নতুন দাবি নিয়ে ফের রাস্তায় শিক্ষার্থীরা

Update Time : ০৮:১৭:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬