শিরোনামঃ
নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত ওজন কমানোর ৮ সহজ অভ্যাস শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রধানের প্রতি বোর্ডের জরুরি নির্দেশনা মদ্রিচকে নিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাসীরুদ্দীনের হুঁশিয়ারি হাট কাঁপাতে প্রস্তুত ৬২ মণের ‘কামিনী’ ও ‘মোস্তাক’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে: ভূমিমন্ত্রী বেনাপোল বন্দরের সংকট নিরসনে কাস্টমস কমিশনারের সঙ্গে জামায়াত নেতার বৈঠক আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী দল নয়: হাসনাত আব্দুল্লাহ সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ, দৈনিক রাজস্ব ক্ষতি ২ কোটি টাকা
News Title :

আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী দল নয়: হাসনাত আব্দুল্লাহ

  • Reporter Name
  • Update Time : ০৯:১৬:১৪ অপরাহ্ণ, সোমবার, ১৮ মে ২০২৬
  • ২০ Time View

আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী দল নয়: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী দল নয়, এটি ভারতের এক্সটেনশন। জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তারা আর দেশে ফিরে রাজনীতি করতে পারবে না।

সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত এক পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বাংলাদেশপন্থি রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, যা গণতান্ত্রিক রাজনীতির অংশ। বিএনপির অনেক বিষয় আমি মানি না, আবার আমার অনেক বিষয় তারা মানবে না। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে, কোনো নেতা লাখ লাখ কর্মীকে ফেলে রেখে চোরের মতো পালিয়ে যায় এবং পরে আবার ফিরে আসে।

ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিতে হবে: রাবিপ্রবি উপাচার্য

তিনি আরও বলেন, দেশে বেকারত্ব দূর করতে যুবসমাজকে কাজে লাগাতে হবে। সরকারি ও বেসরকারি খাতে মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং এসএমই খাতকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করতে হবে। আগামী বাজেটে এসব বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানাব।

পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিরোধী দলকে হয়রানি করা হয়েছে। আগের সরকারের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার কারণে গ্রেপ্তার হতে হয়েছে, বর্তমান সময়েও একই ধরনের পরিস্থিতি রয়েছে। আমরা এমন বাংলাদেশ চাই না, দেশকে আরও বদলাতে হবে।

চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে মাদকবিরোধী অবস্থানের কথাও তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু এবং যুবসমাজকে ধ্বংস করছে। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে পুলিশকে ‘জিরো টলারেন্স’ হতে হবে।

জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের সঞ্চালনায় পদযাত্রায় আরও বক্তব্য দেন জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, এনসিপি নেতা মাসুমুল কাউছার, জাহিদুল তালুকদার, মো. হানিফ পাটোয়ারী ও আরিফুল ইসলামসহ স্থানীয় নেতা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী দল নয়: হাসনাত আব্দুল্লাহ

Update Time : ০৯:১৬:১৪ অপরাহ্ণ, সোমবার, ১৮ মে ২০২৬