
চাঁপাইনবাবগঞ্জের গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে আধুনিক সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে “চাঁপাই জনপদ”।
জেলার নানা সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে কাজ করবে এই নতুন সংবাদমাধ্যম।
তথ্যপ্রযুক্তির এই যুগে দ্রুত, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে “চাঁপাই জনপদ”-এর মূল লক্ষ্য। অনলাইনভিত্তিক এই প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ ছাড়াও শিক্ষা, সংস্কৃতি, কৃষি, খেলাধুলা, বিনোদন ও সীমান্ত অঞ্চলের গুরুত্বপূর্ণ খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজের অসঙ্গতি ও জনদুর্ভোগের বিষয়গুলোও তুলে ধরা হবে দায়িত্বশীলতার সঙ্গে।
চাঁপাই জনপদ”-এর পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সংবাদে বিশ্বস্ত নাম এই স্লোগানকে সামনে রেখে আধুনিক ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পাঠকদের আস্থা অর্জন করা যাবে ইনশাআল্লাহ।
চাঁপাই জনপদের কর্তৃপক্ষ জানান, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষের কথা বলার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। বস্তুনিষ্ঠ, দ্রুত ও আধুনিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। জেলার উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে আমরা কাজ করবো। সত্য প্রকাশে আমরা সবসময় দায়িত্বশীল ও আপসহীন থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “চাঁপাই জনপদ শুধু একটি সংবাদমাধ্যম নয়, এটি হবে চাঁপাইনবাবগঞ্জের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। আমরা চাই জেলার প্রতিটি এলাকার খবর দ্রুত ও নির্ভুলভাবে মানুষের কাছে পৌঁছে দিতে। সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও অর্জনের গল্প তুলে ধরে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য। পাঠকদের ভালোবাসা ও সহযোগিতা পেলে ‘চাঁপাই জনপদ’ একসময় জেলার অন্যতম জনপ্রিয় গণমাধ্যমে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি।
নতুন এই সংবাদমাধ্যম চাঁপাইনবাবগঞ্জের মানুষের কথা বলার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে এবং জেলার ইতিবাচক দিকগুলো দেশব্যাপী তুলে ধরতে সক্ষম হবে।
Reporter Name 























