শিরোনামঃ
চৌডালা-নরসিয়া সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মাছি পোকার হানায় ফজলি আমচাষিদের মাথায় হাত চাঁপাইনবাবগঞ্জে সিএনজি সিন্ডিকেটের কাছে জিম্মি যাত্রীরা চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি ছাড়ার নির্দেশ, আতঙ্কে ৫০ পরিবার যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক নাচোলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 
News Title :

কুয়েত বিমানবন্দরে হামলায় ৪ বাংলাদেশি আহত: দূতাবাস

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:০৩ অপরাহ্ণ, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১০৮ Time View

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলায় এক ভারতীয় নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন বাংলাদেশি বলে জানিয়েছে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস। বুধবার (৩ জুন) কুয়েতের বাংল‌া‌দেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ হামলায় চার বাংলাদেশি আহত হন। আহত বাংলাদেশিদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজ-খবর রাখছে।

কুয়েত সরকারের নির্দেশনার বিষয় তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের বিশেষ পরিস্থিতিতে ঘটনাস্থলের বিশেষ করে রকেট বা ড্রোন হামলার এবং সেগুলো প্রতিহত করার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায়, কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের দিকনির্দেশনা মেনে চলা এবং এ সংক্রান্ত ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।

আরও পড়ুন

ইরানে স্থলবাহিনী পাঠানো হবে কি না, জানালেন ট্রাম্প

সবশেষ বাংলাদেশ দূতাবাস বলেছে, কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে সংরক্ষিত রক্ত সরবরাহে ঘাটতি পড়ার খবর দূতাবাসের নজরে এসেছে। এ প্রেক্ষিতে রক্তদানে সক্ষম কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দান করা এবং অন্যদেরকে এ বিষয়ে উৎসাহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চৌডালা-নরসিয়া সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

কুয়েত বিমানবন্দরে হামলায় ৪ বাংলাদেশি আহত: দূতাবাস

Update Time : ১১:০৫:০৩ অপরাহ্ণ, বুধবার, ৩ জুন ২০২৬