
আজ বৃহষ্পতিবার বেলা এগাটার সময় এনএজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন) একটি অলাভজনক বেসকারী সংস্থার উদ্যোগে কোল সম্প্রদায়ের মাঝে বাল্যবিবাহ ও মাদক দ্রব্য ব্যবহার প্রতিরোধ এক সমচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন এনএজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন) সংস্থার নির্বাহী পরিচালনা পর্ষদের ট্রেজারার মি. হিংগু মুরমু, প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম,বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক মো. আলিউজ্জামান নূর কিরণ, সহকারী শিক্ষিকা নীলমুনি কিস্কু, কোল যুব প্রতিনিধি রাজেন সরেন প্রমুখ।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন প্রথম আলো পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক মো. আলিউজ্জামান নূর কিরণ। তিনি বাল্য বিবাহের সামাজিক, শারীরিক ও মানসিক ক্ষতির প্রভাব এবং মাদকাসক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।
এছাড়াও আলোচনায় অংশগ্রহন বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নীলমুনি কিস্কু। তিনি শিক্ষার মাধ্যমে নারী শক্তিকে জাগ্রত করার জন্য আদিবাসী নারী ও শিশুদের উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদান করেন। মেয়েদের শিক্ষায় শিক্ষিত হয়ে তার পর বিয়ের পিড়ীতে বসার জন্য আহ্বান জানান। কখনই আঠারোর নীচে মেয়েদের বিয়ে করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
কোল যুব প্রতিনিধি রাজেন সরেন তার নিজের সম্প্রদায়ের যুবদের শিক্ষার দিকে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানান। এছাড়া তিনি কোল ছেলে ও মেয়েদের সরকার নির্ধারিত বয়স অর্থাৎ ২১ ও ১৮ নীচে কখনই যেন বিয়ে না দেওয়া হয় সেই বিষয়ে উপস্থিত সকলকে শপথ করান।
বক্তারা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। এই সচেতনতামূলক আলোচনা সভায় অংশগ্রহনকারীরা বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এনএজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন) সংস্থাটি রাজশাহী জেলার গোদাগাড়ী, তানোর উপজেলায় আদিবাসী শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক প্রাথমিক পর্যায়ে শিক্ষাদান, প্রাথমিক স্বাস্থ্য সেবা, শান্তি প্রকল্প ও সামাজিক সচেতনতা বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে আদিবাসীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
প্রদীপ হেমব্রম 


















