শিরোনামঃ
টোল ফ্রির প্রতিশ্রুতি দিয়ে এক প্লেট ভাত-মাংস খাইয়ে ভোট নেওয়া হয়েছে – ফেসবুকে পাপিয়ার দাবি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হলে নিজের অতীতও পর্যালোচনা করা উচিত -সামাজিক মাধ্যমে পাপিয়ার পোস্ট চাঁপাইনবাবগঞ্জে “বিডি ক্লিন” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য চাপাই নবাবগঞ্জ গড়ার প্রত্যয়, চাঁপাইনবাবগঞ্জে হাসপাতাল ও টোল ইস্যুতে রাজনৈতিক উত্তাপ, মুখোমুখি বিএনপি-জামায়াত নাচোলে ইউএনও প্রিয়াংকা দাসের সঙ্গে মেম্বার পদপ্রার্থী শফিকুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন নিয়ে মতবিনিময় জুনে ৩০৭ কোটি ৬৫ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ গোমস্তাপুরে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও পিকআপ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যেই ঘুষ নিচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তা, ভিডিও ভাইরাল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল চিকিৎসক সংকটে ব্যাহত সেবা, বদলি নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ: চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল পরিদর্শনে এমপি বুলবুল
News Title :

গোমস্তাপুরে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও পিকআপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাড়িতে কয়েকজন ব্যক্তি আম ব্যবসায়ীর পরিচয়ে অবস্থান করছে। খবর পেয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণের সহযোগিতায় ৬ জনকে আটক করা হয়। তবে আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বড় কাটার, একটি লোহার রড, একটি হাতুড়ি, দুটি ধারালো হাসুয়া, একটি লোহার তৈরি দুফলা অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

টোল ফ্রির প্রতিশ্রুতি দিয়ে এক প্লেট ভাত-মাংস খাইয়ে ভোট নেওয়া হয়েছে – ফেসবুকে পাপিয়ার দাবি

গোমস্তাপুরে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও পিকআপ উদ্ধার

Update Time : ০২:১৭:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬