শিরোনামঃ
সোনামসজিদ বন্দর দিয়ে ফলের পর পাথর আমদানিও বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ আটক ১ হজে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের ১ জনসহ ১৩ বাংলাদেশির মৃত্যু মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার চলবে না ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ পিরোজপুরে কলেজ শিক্ষার্থীদের নিয়ে পূবালী ব্যাংকের ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন পাটগ্রাম সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়া বিএসএফকে প্রতিহত করলো স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন: ট্রাক্টরসহ আটক ১, জরিমানা ১৫ হাজার টাকা
News Title :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১:০৩ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২৮ Time View

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বুধবার (১৩ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করা হয়।

৫৩ বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের ৪টি বিশেষ টহলদল পৃথকভাবে অভিযান পরিচালনা করে। এর মধ্যে হাকিমপুর বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ১টি, ফরিদপুর বিওপি একই ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে ১টি, মনাকষা বিওপি চাচ্চুরচর গ্রাম থেকে ১টি এবং জহুরপুর বিওপি সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে আরও ১টি ভারতীয় গরু জব্দ করে।
জব্দকৃত ৪টি গরুর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

বিজিবি আরও জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত মোট ১৬টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। এসব গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

সোনামসজিদ বন্দর দিয়ে ফলের পর পাথর আমদানিও বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু জব্দ

Update Time : ০৩:৩১:০৩ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২৬