শিরোনামঃ
দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু আকাশে ৩ শক্তিশালী বজ্রঝড়, আঘাত হানতে পারে যেসব জেলায় গণপরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে, মানুষ স্বস্তিতে বাড়ি যাচ্ছে: সেতুমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ বাগআঁচড়া শেষ মুহূর্তে সাতমাইল পশুহাটে জমজমাট বেচাকেনা চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার শিশু রামিসা হত্যার বিচার ১ জুন থেকে শুরু : আইনমন্ত্রী বিশ্বকাপে রাউন্ড ৩২ থেকে বিদায় নেবে ব্রাজিল! দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক
News Title :

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ২৬ Time View

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা পরিচয়দানকারী সেলিম সরকার (৫০) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে শহরের বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সেলিম সরকার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আজিজার রহমান সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বিশ্বরোড মোড় এলাকায় সেলিম সরকার নিজেকে সেনাবাহিনীর ‘ওয়ারেন্ট অফিসার’ হিসেবে পরিচয় দেন। তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর দুটি ভুয়া নেমপ্লেট ব্যাজ উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সেনা কর্মকর্তার মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

ওসি আরও জানান, এটি সেলিম সরকারের প্রথম অপরাধ নয়। এর আগেও ২০১১ সালে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে একই ধরনের একটি প্রতারণার মামলা দায়ের হয়েছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নতুন করে একটি মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

Update Time : ০১:৫৫:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬