
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল ফোন আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (০৭ মে ২০২৬) ভোর আনুমানিক ৩টার দিকে তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেলকুপি বিওপিতে কর্মরত নায়েক মো. আব্দুল বারীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অংশ নেয়।
টহল দল সীমান্ত পিলার ১৭৯/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৭টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত মোবাইল ফোনগুলো জব্দ করে পরবর্তী আইনানুগ কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Reporter Name 




















