
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিরেন বাজারে গভীর রাতে বসতবাড়ি লক্ষ্য করে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেলেও বিকেল ৩ টা পর্যন্ত থানায় মামলা হয়নি। দু’টি ককটেলের একটি বিস্ফোরণ হলেও অপরটির বিষ্ফরণ হয়নি। এঘটনায় বাড়ির লোকজন হতাহত হয়নি। অক্ষত ককটেল উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ।
শনিবার (৯ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের বিরেন বাজার সংলগ্ন রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রুহুল আমিন জানান,পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে জয়নাল হাজারীর ছেলে সাগরের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। তার ধারনা, ওই বিরোধের জেরে শনিবার গভীর রাতে সাগর ও তার সহযোগীরা তার বাড়ি লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় বাড়ির পাশে পড়ে থাকে। গভীর রাতে ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী জানান, এর পূর্বেও সাগর ও তার বাহিনী দু’দফা তার বাড়ির সীমানা প্রাচির ভেঙে ফেললে থানায় জিডি করেও কোন প্রতিকার পাননি। ভুক্তভোগী রুহুল আমীন বলেন “উপরের নির্দেশ আছে” তাই বিস্ফরণ মামলা না নিয়ে সাধারণ ডাইরি করার জন্য তাক চাপ দিচ্ছেন থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করার পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 



















