
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৮২ দিন পর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রিয়াংকা দাস(পরিচিতি নং-১৮৩৬৭)কে পদায়ন করা হয়েছে। গত ২ জুন রাজশাহী বিভাগীয় কমিশনারের কর্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার প্রীতিলতা বর্মন স্বাক্ষরিত ০৫.৪৩.০০০০.০০০.০১৪.৩৪.০০০১.২৫.৩০৫ নং স্মারকপত্রের প্রজ্ঞাপনে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাসকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কর্যালয়সূত্রে জানাগেছে, নব পদায়নকৃত উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস ৩৬ তম ব্যাচের বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি নওগাঁ জেলার বাসিন্দা।
এদিকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশে
গত ১২ মার্চ গোলাম রাব্বানী সরদারকে অন্যত্র বদলী করার ফলে নাচোলের ইউএনও’র পদটি শুণ্য থাকে। তবে ইতিপূর্বে নাচোলে একজনকে পদায়ন করা হলেও তিনি সিরাজগঞ্জ বদলি হয়ে যান।
নাচোলে দীর্ঘ ৮২ দিন উপজেলা নির্বাহী অফিসার না থাকায় সহকারি কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া একাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার চারটি প্রশাসনিক পদ দক্ষতার সাথে সামাল দিলেও নাগরিক সেবা ব্যহত হচ্ছে। প্রতিদিন সেবা গ্রহিতারা কাঙ্খিত সেবা না পেয়ে হতাশ হচ্ছেন। নাচোলবাসী নব পদায়নকৃত উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস’র যোগদান ও প্রশাসনের হাল ধরার জন্য অপেক্ষার প্রহর গুনছেন।
Reporter Name 
















