শিরোনামঃ
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক মার্কিন ‘গোলামির বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ নাচোল গ্রীন সিটি পার্কের প্রবেশ কুপন লটারির ড্র অনুষ্ঠিত!  পুশইনে বিএসএফকে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করল বিজিবি এইচএসসি পরীক্ষা: খাতা সংরক্ষণ, টয়লেট তল্লাশিসহ যেসব নির্দেশনা দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্বপ্ন বনাম ঐতিহ্য, মরক্কো-ব্রাজিল লড়াইয়ের অন্তরালের গল্প নেইমারকে প্রথম ম্যাচে পাবে তো ব্রাজিল? ভোলাহাটে ৬৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ৪
News Title :

মার্কিন ‘গোলামির বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির প্রতিবাদ ও তা বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক-জনতা।

মঙ্গলবার সকাল ১১ টায় শুরু চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড়ে আয়োজিত এ সমাবেশে সংগঠনের জেলা নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা চুক্তিটিকে দেশের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এই চুক্তি দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী। তারা দাবি করেন, চুক্তির ফলে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি পেলেও রপ্তানিতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা ও স্থানীয় শিল্পখাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি দেশের জনগণ মেনে নেবে না। তারা চুক্তি প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

এ সময় বক্তারা পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তারও প্রতিবাদ জানান এবং সংখ্যালঘু ও মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল, দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রামে মসজিদ নির্মাণে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

সমাবেশে ইসলামী শ্রমিক-জনতার জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক

মার্কিন ‘গোলামির বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

Update Time : ০৭:১৩:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬