শিরোনামঃ
ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিনের বিরতি বিজিবি শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বেনাপোলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। পাচারকৃত টাকা ফেরত আনার দাবী ও ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন মরিয়ম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরে কার্যক্রম পশুর হাটে গরু ব্যবসায়ীদের নিরাপত্তা এবং পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি, অজ্ঞান পার্টি বা মলম পার্টির তৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব-৫ ৫নংকোলা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান শাহীনুর ইসলাম ( স্বপন) বাহুবলে ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশাল মহড়া, নিরাপত্তা জোরদার শার্শায় শিশু ধর্ষণের চেষ্টায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ
News Title :

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী

  • চাঁপাই জনপদ
  • Update Time : ০৫:১৪:৩৯ অপরাহ্ণ, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৪২ Time View

২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি। ধাতু–জৈব কাঠামো উদ্ভাবনের জন্য যৌথভাবে তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এক সংবাদ সম্মেলনে এবারের রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটির তথ্য অনুযায়ী, এই তিন বিজ্ঞানীর গবেষণায় এমন এক নতুন ধরনের আণবিক কাঠামো তৈরি হয়েছে, যার মধ্যে গ্যাস ও রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। পরিবেশবান্ধব এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে মরুভূমির বাতাস থেকে পানি আহরণ, কার্বন ডাই-অক্সাইড ধরে রাখা, বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব হবে।

রয়্যাল সুইডিশ একাডেমির চেয়ারম্যান হেইনার লিঙ্কে বলেন, ‘ধাতু–জৈব কাঠামো অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এখন বিজ্ঞানীরা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপযোগী উপকরণ নিজেরাই নকশা করতে পারছেন।’

এই গবেষণা ভবিষ্যতে জলদূষণ, বায়ুদূষণ এবং পরিবেশে উপস্থিত ক্ষতিকর রাসায়নিক মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানায় নোবেল কমিটি।

সুসুমু কিতাগাওয়া: ১৯৫১ সালে জাপানের কিয়োটো শহরে জন্ম। কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন ১৯৭৯ সালে। বর্তমানে সেখানেই অধ্যাপক হিসেবে কর্মরত।

রিচার্ড রবসন: জন্ম ১৯৩৭ সালে যুক্তরাজ্যের গ্লাসবার্নে। ১৯৬২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

ওমর এম. ইয়াগি: ১৯৬৫ সালে জর্ডানের আম্মানে জন্ম। ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক।

এ বছর রসায়নে নোবেলজয়ীরা প্রত্যেকে পাবেন একটি করে নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা)। একাধিক বিজয়ী থাকলে অর্থ সমানভাবে ভাগ হবে।

প্রতি বছরের মতো এবারও অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয়েছে নোবেল পুরস্কার ঘোষণার আয়োজন। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী,৬ অক্টোবর: চিকিৎসাশাস্ত্র, ৭ অক্টোবর: পদার্থবিজ্ঞান ,৮ অক্টোবর: রসায়ন, ৯ অক্টোবর: সাহিত্য, ১০ অক্টোবর: শান্তি, ১৩ অক্টোবর: অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম প্রকাশের মাধ্যমে শেষ হবে ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিনের বিরতি

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী

Update Time : ০৫:১৪:৩৯ অপরাহ্ণ, বুধবার, ৮ অক্টোবর ২০২৫