শিরোনামঃ
রুটিন দেখতে ভুল করায় পরীক্ষা দেওয়া হলো না শিক্ষার্থীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন চেষ্টা প্রতিহত, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী বরাদ্দের ১০ মসজিদের ৮টি জামায়াত এমপির নিজ উপজেলায় এতদিন কোথায় ছিল খামেনির লাশ, যা জানা গেল.. চাঁপাই জনপদে সিসিটিভি ফুটেজ প্রকাশের পর অবশেষে বাড়িতে গিয়ে চুরি হওয়া সাইকেল ফিরিয়ে দিল চোর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থাত বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রী সহ স্বর্ণালংকার নগদ টাকা নিয়ে উধাও চাঁপাইনবাবগঞ্জের যুবক কাদের  প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, গাছে বেঁধে রেখে পুলিশে সোপর্দ আড়াই ঘণ্টা ধরে অবরুদ্ধ মহানন্দা সেতু, ৩ কিলোমিটার যানজটে স্থবির চাঁপাইনবাবগঞ্জ জামাল উদ্দিন মন্ডলের জামাই । গোমস্তাপুরে বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত সাকিব কারাগারে
News Title :

রুটিন দেখতে ভুল করায় পরীক্ষা দেওয়া হলো না শিক্ষার্থীর

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:৩৪ অপরাহ্ণ, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৩ Time View

রুটিন দেখতে সামান্য ভুলের কারণে এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না শাহনাজ পারভিন নামের এক কলেজ ছাত্রীর। শনিবার (০৪ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহনাজ পারভিন উপজেলার দেবিনগর ইউনিয়নের দিয়াড় কলেজের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- শনিবার ছিল এইচএসসি বাংলা ২য় পত্রের পরীক্ষা। কিন্তু রুটিন বুঝতে না পারায় শাহনাজ যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছান, তখন পরীক্ষা শেষ হতে আর মাত্র আধঘণ্টা বাকি ছিল। ফলে নিয়মের কারণে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে আর ভেতরে ঢুকতে দেয়নি।

কান্নাভেজা চোখে শাহনাজ পারভিন বলেন, ‘শনিবার যে পরীক্ষা হতে পারে, এটা আমি ভাবতেই পারিনি। অনেক দিন ধরে শনিবারে স্কুল-কলেজ বন্ধ থাকে, কোনো পরীক্ষাও হয় না। তাই রুটিনটা ভালো করে খেয়াল করা হয়নি। যখন জানতে পারি, পরীক্ষা শেষ হওয়ার আধাঘণ্টা আগেই কেন্দ্রে আসি। কিন্তু স্যারেরা আমাকে আর পরীক্ষা দিতে দিলেন না। আমি কর্তৃপক্ষের কাছে একটি সুযোগ চাই।

দিয়াড় কলেজের সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিক বলেন, ‘অনেক দিন পর এবার শনিবারে পরীক্ষা পড়েছে। হঠাৎ এমন হওয়ায় মেয়েটা হয়তো দিনটির কথা ভুলে গিয়েছিল। আমি খবর পেয়েই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে অনুরোধ করেছিলাম। কিন্তু ওনারা জানালেন, সরকারি নিয়মের বাইরে গিয়ে কিছু করার উপায় নেই।’

নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ বলেন, ‘দুপুর সোয়া ১২টার দিকে দিয়াড় কলেজের অধ্যক্ষ আমাকে ফোনে বিষয়টি জানান। কিন্তু সরকারি নিয়ম ভেঙে এত দেরিতে কারও পরীক্ষা নেওয়ার সুযোগ আমাদের হাতে নেই। আমি ওনাদের বলেছি, ওনারা যদি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ কোনো অনুমতি এনে দিতে পারেন, তবেই পরীক্ষা নেওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

রুটিন দেখতে ভুল করায় পরীক্ষা দেওয়া হলো না শিক্ষার্থীর

রুটিন দেখতে ভুল করায় পরীক্ষা দেওয়া হলো না শিক্ষার্থীর

Update Time : ০৮:০৯:৩৪ অপরাহ্ণ, শনিবার, ৪ জুলাই ২০২৬