শিরোনামঃ
জামাল উদ্দিন মন্ডলের জামাই । গোমস্তাপুরে বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত সাকিব কারাগারে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর মুক্তি পেলো সিলেট অঞ্চলের সাঁওতাল পল্লীতে চিত্রায়িত ‘সাঁওতালী’ গানের মিউজিক ভিডিও ‘বুরু চেতান’। রাজশাহীতে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের মশারী বিতরণ গোমস্তাপুরে খরিফ-২ মৌসুমে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ভ্যানের টোল প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন নতুন বাজেট আজ থেকে কার্যকর, কী থাকছে নতুন অর্থবছরে? এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন
News Title :

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৯:১৬:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৭৬ Time View

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ও চীনের সম্পর্কে শিক্ষাই সেতুবন্ধন হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (৮ মে) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘চায়না-বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপিরিয়ান্স এক্সচেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে চীন ও বাংলাদেশের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় করে গড়ে তোলা। সেই সেতুর মূল উপকরণ কী হবে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এই সেতুবন্ধনের মূল উপকরণ কংক্রিট, সিমেন্ট বা রড নয়; বরং এই সেতুবন্ধনের মূল উপাদান হবে শিক্ষা।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের উল্লেখ করে তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সম্পর্ক বিনির্মাণে জোর দিয়েছিলেন। এই সম্পর্ক আগামীর প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে চীন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

যবিপ্রবির আবাসিক হলের লিফটে ত্রুটি, ২০ মিনিট ধরে অবরুদ্ধ ১১ শিক্ষার্থী

বাংলাদেশ একটি জনবহুল দেশ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা যদি এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে দেশকে আরও উন্নত পর্যায়ে নিতে সক্ষম হবো। এজন্য আমাদের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন (টিভিইটি) সেক্টরের ওপর গুরুত্ব দিতে হবে। এ সময় দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধি করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সিসিএস আয়োজিত ওই অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক আ স ম রিদওয়ানুর রহমান। এতে অন্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও  সিসিএস একাডেমিক বোর্ডের চেয়ারম্যান চেন ডংশিয়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

জামাল উদ্দিন মন্ডলের জামাই । গোমস্তাপুরে বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত সাকিব কারাগারে

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন: শিক্ষামন্ত্রী

Update Time : ০৯:১৬:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মে ২০২৬