শিরোনামঃ
ভোলাহাটে র‍্যাব-৫ এর অভিযানে ২২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ জমি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত ১৮ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিছওয়াক ও মাজনে ‘আমরা বুঝে গিয়েছি তারেক রহমানকে দিয়ে বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়’ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন: মির্জা ফখরুল শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির রাতভর অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ শিবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ শুরু
News Title :

শিবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে এক মাসব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে সীমান্তবর্তী এলাকার ২৫ জন নির্বাচিত যুবক অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণে মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ত্রুটি নির্ণয়, মেরামত, রক্ষণাবেক্ষণসহ আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ এবং সীমান্ত এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিজিবি জানিয়েছে, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ভোলাহাটে র‍্যাব-৫ এর অভিযানে ২২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

শিবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

Update Time : ০২:১৮:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬