শিরোনামঃ
যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক নাচোলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  ভোলাহাটে র‍্যাব-৫ এর অভিযানে ২২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ জমি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত ১৮ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিছওয়াক ও মাজনে ‘আমরা বুঝে গিয়েছি তারেক রহমানকে দিয়ে বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়’ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন: মির্জা ফখরুল
News Title :

ইরান যুদ্ধ : অভ্যন্তরীণ এলপিজির উৎপাদন ২৫ শতাংশ বাড়াচ্ছে ভারত

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং তার জেরে হরমুজ প্রণালি-পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় অন্যান্য দেশের মতো ভারতের জ্বালানির বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গৃহস্থালি কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের উৎপাদন ২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, মূলত বাণিজ্যিক উদেশ্যে এলপিজি ব্যবহারকারীদের অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎপাদিত এলপিজি রেস্তোরাঁ, হোটেল ও অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে যথাযথভাবে বণ্টন হচ্ছে কি-না তা পর্যবেক্ষণ করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলেও উল্লেখ করা হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে।

উল্লেখ্য, ভারত এলপিজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। জাতীয় পর্যায়ে মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ এলপিজি আমদানি করতে হয় ভারতকে। এই এলপিজির ৯০ শতাংশ আবার আসে হরমুজ প্রণালী দিয়ে।

তবে ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরানের প্ররিতক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। গত কয়েক দিনে হরমুজে বেশ কয়েকটি কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়েছে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে এক ডজনেরও বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

সূত্র : ফার্স্টপোস্ট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক

ইরান যুদ্ধ : অভ্যন্তরীণ এলপিজির উৎপাদন ২৫ শতাংশ বাড়াচ্ছে ভারত

Update Time : ০২:৩৯:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬