শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় ভয়াবহ লোডশেডিং, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও স্থানীয়রা চূড়ান্ত তালিকায়ও উপেক্ষিত চাঁপাইনবাবগঞ্জ, সংরক্ষিত নারী আসনে নেই পাপিয়া ও শুচি মোহাম্মদপুরে দুই ছিনতাইকারীকে ধরল সিটিটিসি ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। বর্ডার পার হয়ে গেল ২০০ গরু, বিএসএফ জানালে জানলো বিজিবি চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিবন্ধনে উপচে পড়া ভিড় এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাপিয়া ও শুচি মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ
News Title :

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে দুই কলেজ ছাত্র নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর ট্রেনের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আফেসানি (২০) এবং ধুকুরিয়াবেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল আহমেদ (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি থেকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আফেসানি ও কলেজ ছাত্র ফয়সাল আহমেদ উল্লাপাড়ার ঘাটিনা এলাকায় শিমুল ফুল দেখতে আসেন। এ সময় তারা ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর ছবি তুলছিলেন। ঠিক তখনই ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আফেসানি নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ফয়সাল আহমেদকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, শিমুল ফুল দেখতে এসে রেলওয়ে সেতুর ওপর ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে দুই কলেজ ছাত্র নিহত

Update Time : ০৮:২৪:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬